রাজু সাহার দাদাগিড়িতে দল ছাড়ছে ১৮ জন দলীয় কর্মী - The News Lion

রাজু সাহার দাদাগিড়িতে দল ছাড়ছে ১৮ জন দলীয় কর্মী

 


দি নিউজ লায়ন;  শিলিগুড়ি বিজেপি সাংগঠনিক জেলা সম্পাদক রাজু সাহার দাদাগিড়িতে  দল ছাড়ছে ১৮ জন দলীয় কর্মী। দলীয় সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার শিলিগুড়ির বিএমএসের রাজ্য কমিটি সদস্য ও বিজেএমটিইউসি এর জেলা কার্যকরী সভাপতি শেখর লাহিড়ীর নেতৃত্ব গোটা ইউনিট বিজেপি ছেড়ে তৃনমূলে যোগ দিতে চলেছেন। কমিটির সদস্যরা সরাসরি শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপির সম্পাদক রাজু সাহাকে কাঠগড়ায় দাঁড় করছে। 


তাদের অভিযোগ রাজু সাহা দলের নামে দাদাগিড়ি চালাচ্ছে শহরে।শ্রমিক ইউনিয়নের ভেতরে একাধিক ইউনিট তৈরী করে দলবাজির নামে নিজের স্বার্থসিদ্ধি করছে। দলের পুরোনো কর্মীদের কোনোরকম মর্যাদা দেয়না সে। সে দলে নবাগত। কোনো নিয়ম শৃঙ্খলা জানেনা। জেলা সভাপতির সান্নিধ্যে দলীয় পদ জুটিয়ে পুরোনো কর্মীদের কোনঠাসা করে চলছে ক্রমাগত। রাজু বাবুর মন্তব্য দলে থাকতে হলে তার শাসনে চলতে হবে। 


তাই আমরা তার পেয়াদা নই তা বুঝিয়ে দেওয়া সময় এসেছে। দলীয় কর্মীদের আরও অভিযোগ সঙ্ঘ পরিবার ও দলীয় পুরোনো কর্মীদের অপমানের পরও তার সঙ্গে মিলে নীরবতা পালন করছে বিজেপির জেলা সভাপতি প্রবীণ আগরওয়াল। বিএমএসের রাজ্য কমিটি সদস্য  বিজেএমটিইউসি এর জেলা কার্যকরী সভাপতি শেখর লাহিড়ি জানান প্রয়াত প্রাক্তন জেলা বিজেপি সভাপতি অভিজিৎ রায় চৌধুরীর মৃত্যুর পর থেকেই  প্রতি এলাকায় একাধিক গোষ্ঠী সৃষ্টি হয়েছে শহরের ভাজপা শিবিরে। 


জেলা নেতৃত্ব রাজু সাহা শ্রমিক সংগঠনের ভেতরে ঢুকেও দাদাগিরি ফলাচ্ছেন। কোথাও একটি ইউনিট কাজ করলে তার ঘনিষ্ট ও ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্য আরও একাধিক গোষ্টি তৈরি করে মোয়া মুড়কির মতো শ্রমিক সংগঠনের অনুমোদন দিয়ে দলীয় পদে বসিয়ে দেওয়া হচ্ছে। কাজ করার সুযোগ মিলছে না। তিনি বলেন রাজ্য নেতৃত্ব দীলিপ ঘোষও প্রতিদিন ৮-৯টা নতুন নামে শ্রমিক সংগঠনের স্বীকৃতি দিচ্ছেন। কাজ করতে হলে তৃণমূলই একমাত্র বিকল্প তা বুঝতে দেরী হয়েছে। তবে এখন দলে যোগদানের সিদ্ধান্ত নিয়েছি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.